ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ব্যক্তিগতভাবে সহায়তা পৌঁছে দেবে প্রশাসন

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর অভিযানের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের কেউ যদি ব্যক্তিগতভাবে সহায়তা করতে চায় তা পৌঁছে দেবে কক্সবাজার জেলা প্রশাসন। অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতা করতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এগিয়ে আসার ইচ্ছা ব্যক্ত করায় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

জানা গেছে, তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। অনেকেই রোহিঙ্গাদের জন্য নগদ অর্থ, খাবার, পোশাক ও ওষুধ সংগ্রহ করছেন। এসব সহায়তা সুশৃঙ্খলভাবে রোহিঙ্গাদের কাছে পৌঁছে দেয়ার কথা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মতে, মিয়ানমার সেনাদের বর্বরতায় গত ২৫ আগস্টের পর থেকে প্রতিদিন অন্তত ১৫ হাজার রোহিঙ্গা দেশ ছাড়ছে। আর এখন পর্যন্ত প্রায় ৩ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ছাড়া প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও লাখো রোহিঙ্গা।

এদিকে মিয়ানমার থেকে আসা এ বিপুল পরিমাণ শরণার্থী নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে সমন্বিতভাবে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে অসহায় রোহিঙ্গাদের ব্যক্তিগত সহায়তা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। কেউ ব্যক্তিগত উদ্যোগে অর্থ ও ত্রাণ দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করতে পারেন। আগ্রহী ব্যক্তিরা সোনালী ব্যাংকের কক্সবাজার শাখার সি/এ: ৩৩০২৪৬২৫ নম্বরে অর্থ সহায়তা পাঠাতে পারেন।

এ ছাড়া অসহায় রোহিঙ্গাদের যারা ত্রাণ সহায়তা পৌঁছাতে চান তারা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন দুর্যোগ ও ত্রাণ শাখায় যোগাযোগ করতে পারেন। এই শাখার প্রয়োজনীয় ফোন নম্বর হলো- ০৩৪১-৬৩২০০। অথবা ০৩৪১-৬৩২৬৩ নম্বরে ফ্যাক্সের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সহায়তা পাঠাতে খোলা বিশেষ মেইল (dccoxsbazar@mopa.gov.bd) নম্বরেও যোগাযোগ করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ব্যক্তিগতভাবে সহায়তা পৌঁছে দেবে প্রশাসন

আপডেট সময় ০৫:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭