ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’

ভাগ্নের হাত ধরে উধাও খালা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের গৌরনদী উপজেলায় নলচিড়া ইউনিয়নের লেবুতলী গ্রামে পরকীয়ার সম্পর্কে ভাগ্নের হাত ধরে নগদ ১০ লাখ টাকা, ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে দুই কন্যা সন্তানকে ফেলে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে খালা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী ও আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ওই গ্রামের আব্দুস সাত্তার বেপারীর পুত্র সৌদি প্রবাসী সাইদুর রহমান জানান, ২০০৭ সালের ১১ জানুয়ারি সামাজিকভাবে তিনি একই উপজেলার টিকাসার গ্রামের জনৈক এস্কেন্দার হাওলাদারের কন্যা খাদিজা আক্তার নুপুরকে (২৪) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে।

প্রবাসী সাইদুর রহমান আরো জানান, সম্প্রতি তার স্ত্রী নুপুরের সাথে তার খালাতো বোনের ছেলে (ভাগ্নে) নাসির সরদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নাসির পটুয়াখালীর দুমকী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের দুলাল সরদারের পুত্র। গত ১২ আগস্ট প্রবাসী সাইদুর রহমান ছুটিতে নিজ বাড়িতে আসেন।

পরবর্তীতে কৌশলে প্রবাসীর অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে তার স্ত্রী নুপুর বেগমকে গত ২৭ আগস্ট পরকীয়া প্রেমিক নাসির বাগিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

ভাগ্নের হাত ধরে উধাও খালা

আপডেট সময় ১০:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭