ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধান বিচারপতি কানাডা গেলেন

অাকাশ জাতীয় ডেস্ক:

অসুস্থ মেয়েকে দেখতে কানাডা গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওয়ানা হন প্রধান বিচারপতি। সেখান থেকে তিনি আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে অংশ নেবেন।

প্রধান বিচারপতির ব্যক্তিগত সচিব আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এস কে সিনহা ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা এসময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

গত ৬ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক এস কে সিনহার অনুপস্থিতিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। প্রেসিডেন্ট আবদুল হামিদ তাকে এ দায়িত্ব প্রদান করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতি কানাডা গেলেন

আপডেট সময় ০১:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭