ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও ২০জন আহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত কয়েকজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাস। পথে কাশিয়ানীর বরাসুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয়জন নিহত হয়। আহত হন বেশ কয়েকজন যাত্রী।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকারিয়া জানান, দুর্ঘটনায় বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

আপডেট সময় ০৯:৫০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭