ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বালুখালিতে থাকার জায়গা মিলছে রোহিঙ্গাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাপক দমন পীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা হচ্ছে থাকার সুযোগ পাচ্ছে কক্সবাজারের উখিয়ার বালুখালিতে। বালুখালির বন বিভাগের ৫০ একর জমিতে জেলা প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ সাংবাদিকদের সামনে এ তথ্য জানিয়েছেন। খালেদ মাহমুদ বলেন, “গতবছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বনবিভাগের ওই জমি বরাদ্দ দেওয়া হয় মাস ছয়েক আগে। গত বছর আসা কয়েক হাজার রোহিঙ্গা সেখানে রয়েছে। নতুন করে যারা আসছে, তাদেরও সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে। ”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “নতুন আসা রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওই ক্যাম্পের আশেপাশে থাকতে বলা হয়েছে। সেখানে থাকলে কাউকে বাধা দেওয়া হবে না। অন্য কোথায়ও থাকলে তাদের উচ্ছেদ করা হবে। ”

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০টি চৌকিতে সমন্বিত সন্ত্রাসী হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী নতুন করে অভিযান শুরু করে। এরপর হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশের দিকে আসতে শুরু করে।

বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিলেও ২৫ আগস্ট থেকে দেড় সপ্তাহে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘ গতকাল সোমবার জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, সংখ্যাটি ৯০ হাজার।

রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপও। দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে ইন্দোনেশিয়া ও তুরস্ক। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের ভূমিকার সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইসহ আরো অনেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার মিয়ানমার সফরে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বালুখালিতে থাকার জায়গা মিলছে রোহিঙ্গাদের

আপডেট সময় ১০:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭