ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যু মানবিকভাবে দেখবে সরকার: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের বিষয়টি সরকার মানবিকভাবে দেখবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় বঙ্গবীরের শরীরের খোঁজ-খবর নেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

টেকনাফ সীমান্ত থেকে স্রোতের বেগে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে ঢোকায় ওই অঞ্চল ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই যে স্রোতের মতো পুশইন, এর প্রতিকার আমরা করব। সঙ্গে সঙ্গে যারা এসে গেছে, তাদের যে বিষয়টা, সেটা আমরা মানবিকভাবে দেখব। জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের ফরেন অফিস অলরেডি যোগাযোগ হচ্ছে। কূটনৈতিকভাবেও এই পরিস্থিতির মোকাবিলার প্রয়াস আছে।’

মন্ত্রী আরো জানান, গতকাল সোমবার রাতে রোহিঙ্গা ইস্যুতে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

এ সময় বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সহায়ক সরকার নয়, নির্বাচন কমিশনের অধীনেই হবে আগামী নির্বাচন। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারের অধীনে কিন্তু ইলেকশন হবে না। ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে। শেখ হাসিনার সরকার জাস্ট ফ্যাসিলেটেড করবেন। নির্বাচনের সময় দেখবেন আমার কথা ঠিক হলো না-কি ফখরুল সাহেবের কথা ঠিক হলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যু মানবিকভাবে দেখবে সরকার: কাদের

আপডেট সময় ০৩:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭