ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি দেশীয় তৈরি বন্দুক ও পাঁচ রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলীর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জলিলের গোদা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির দাবি, এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন-বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের নুর আলম (৪৫), উখিয়ার বালুখালী এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গুরা মিয়ার ছেলে হামিদ (২৫) ও কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে নাজির হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা নামক সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমান ইয়াবা বাংলাদেশে ঢুকবে, গোপন সূত্রে এমন খবর পেয়ে তার নেতৃত্বে তুমব্রু বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০/১২ জনের একটি দল সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়েন। এক পর্যায়ে চোরাকারবারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় বিজিবির দুই সদস্য আহত হন।

তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে তল্লাশি চালানো হলে গুলিবিদ্ধ অবস্থায় তিন জন এবং তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি দেশীয় তৈরি বন্দুক ও পাঁচ রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ তিনজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে উখিয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান কক্সবাজার ৩৪ বিবিজির পরিচালক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

আপডেট সময় ০১:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০