ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বান্দরবানে দুগ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৬

আকাশ জাতীয় ডেস্ক: 

আধিপাত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানে অস্ত্রধারী দুগ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার মধ্যরাতে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রতন তঞ্চঙ্গা, প্রজিত চাকমা, ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা, দিপেন ত্রিপুরা।

অন্যদিকে গুলিবিদ্ধ দুজন হলেন- খাগড়াছড়ির বাসিন্দার নিং চাকমা (৪২) ও বিদ্যুৎ ত্রিপুরা (৩৩)। হতাহতরা সবাই জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপের সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার।

তিনি জানান, সশস্ত্র সন্ত্রাসী দুগ্রুপের সংঘর্ষে ছয়জন মারা গেছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

তবে সন্ত্রাসী গোষ্ঠী কারা বিষয়টি তদন্ত না করে বলা ঠিক হবে না। ঘটনাস্থল থেকে পুলিশ হতাহতদের উদ্ধার করেছে।

এ ছাড়া ঘটনাস্থলে গুলির খোসাসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার।

স্থানীয়রা জানান, উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী দুগ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপের ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুলিবিদ্ধ হন তিনজন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে বান্দরবানে নতুন করে ঘাঁটি গড়ে তোলা জনসংহতি সমিতি সংস্কার (এমএন লারমা) এবং স্থানীয় সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টি (এমএলপি) আধিপাত্য বিস্তারের বিরোধ চলে আসছে।

এদের পাল্টাপাল্টি হামলায় গত এক বছরে বান্দরবানে আওয়ামী লীগ নেতাসহ প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বান্দরবানে দুগ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৬

আপডেট সময় ০১:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০