ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় হাসপাতাল গিয়ে পরীক্ষার জন্য ২০০ টাকা, বাড়িতে থেকে করলে ৫০০

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ফি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আদেশ জারি হলে হাসপাতালের বুথে গিয়ে পরীক্ষা করাতে ২০০ টাকা ফি দিতে হবে। আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে দিতে হবে ৫০০ টাকা।

এখন পর্যন্ত সরকারিভাবে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে। তবে বেসরকারি হাসপাতালে এখনো পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে সাড়ে চার হাজার টাকা।

ফির বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে নমুনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে আদেশ জারির পর পরীক্ষার জন্য ফি দিতে হবে।

জানতে চাইলে ফির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান। এখন এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে আদেশ জারি করবে।

তবে স্বাস্থ্য সেবা বিভাগের একটি সূত্র জানিয়েছে, কাল সোমবার এই আদেশ জারির সম্ভাবনা আছে।

নতুন করোনাভাইরাস শনাক্তে শুরু থেকেই আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে। এখন দেশের বিভিন্ন জায়গায় ৬৮ টি ল্যাবরেটরি চালু হয়েছে। সর্বষেশ আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় ১৭ হাজার ৩৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। অবশ্য পুরোনো মিলিয়ে এই সময়ে ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে তিন হাজার ৮০৯টি।

আর এই পর্যন্ত পিসিআরে মোট পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় হাসপাতাল গিয়ে পরীক্ষার জন্য ২০০ টাকা, বাড়িতে থেকে করলে ৫০০

আপডেট সময় ১১:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০