ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

করোনায় সাদেক হোসেন খোকার ভাই আনোয়ারের মৃত্যু

আনোয়ার হোসেন উজ্জ্বল। ফাইল ছবি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

আনোয়ার হোসেন উজ্জ্বল প্রকৌশলী ইশরাক হোসেনের (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন) চাচা।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আনোয়ার হোসেন উজ্জ্বল কয়েক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। উজ্জ্বলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি বলেন, উজ্জ্বল একজন ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ছিলেন। পাইওনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান এবং ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশন-ডামফার যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

ইশরাক হোসেনের প্রেস সহকারী সুজন মাহমুদ জানান, মারকাজুল আল ইসলামের তত্ত্বাবধানে গোসল শেষে শনিবার সকাল ১০ টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে সরকারের নির্ধারিত নিয়ম মেনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে ভাই সাদেক হোসেন খোকার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয়

করোনায় সাদেক হোসেন খোকার ভাই আনোয়ারের মৃত্যু

আপডেট সময় ১০:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০