ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে। রোববার সকালে রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশে আবারও নতুন করে রোহিঙ্গা ঢল আসতে পারে বলে জাতিসংঘের মানবিক ত্রাণ দপ্তরের প্রধান মার্ক লোকক দুই দিন আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখন ছিটেফোঁটা লোক আসছে। কিভাবে জনস্রোত আসছিলো সেটা আমি দেখেছি। তবে এখন আর সেই জনস্রোত নেই। আসতে পারে সেই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেয়া উচিত। যাতে করে নতুন করে ইনফ্লাক্স না হতে পারে।

তিনি আরো বলেন, আমাদের কূটনৈতিক তৎপরতা যদি ব্যর্থ হতো, তাহলে মিয়ানমারের সুর নরম হলো কেন? মিয়ানমারের মন্ত্রী সফরে এসে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সব কিছুর আরেকটু ধৈর্য্য ধরে ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হবে। উস্কানির ফাঁদে পা দিলে ক্ষতি হবে গোটা দেশের, এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি রোহিঙ্গা সমস্যা সম্পর্কে কতটুকু আন্তরিক সেটা আজকে দেখতে হবে। বাংলাদেশ যে সংকটে পড়ছে তা নিয়ে তারা কতটুকু কনসার্ন। দেশের এ গভীর সংকটের সময় তাদের নেত্রী দেশে আসার তারিখ দিয়েও আসছেন না। এছাড়া তাদের এক নম্বর নেতার তো কোন উদ্বেগের বিষয় চোখে পড়ছে না। আর দেশে যারা আছেন তারাও সংবাদ সম্মেলনে মিথ্যাচার করছেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতে হতাশ কর্মীদের চাঙ্গা করতে আবোল তাবোল বকছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে: কাদের

আপডেট সময় ১১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭