ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আপনার ফেসবুক নজরদারিতে কি না, বুঝবেন যেভাবে

আকাশ আইসিটি ডেস্ক :

ফেসবুক প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের টার্গেট করে গোপন নজরদারি চালানোর জন্য সাতটি নজরদারি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুকের মালিক সংস্থা মেটা।

 নতুন এক রিপোর্টে মেটা এ তথ্য জানায়।

মেটার কর্মকর্তারা বলছেন, ফেসবুক ব্যবহারকারী যারা গোপন নজরদারির শিকার হয়েছেন, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক নোটিশ পাঠানো হবে। তবে কী ধরনের নজরদারি চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে না।

মেটা জানায়, এ ধরনের ‘দুরভিসন্ধিমূলক কার্যকলাপ’ সম্পর্কে প্রায় ৫০ হাজার ব্যবহারকারী তাদের কাছ থেকে সতর্কবার্তা পাবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মেটা এই গোপন নজরদারি সংস্থাগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তার মধ্যে রয়েছে ভুয়া অ্যাকাউন্ট খোলা, যাদের টার্গেট করা হয়েছে তাদের ফেসবুক বন্ধুদের সরিয়ে দেওয়া এবং হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে এই ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য ছড়ানো।

মেটার অভিযোগ, এই সাইবার গুপ্তচর কোম্পানিগুলো সাংবাদিক ও মানবিধকার কর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে এসব নজরদারি চালিয়েছে।

রিপোর্টে বলা হয়, কয়েক মাস ধরে তদন্ত চালানোর পর বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের প্রায় দেড় হাজার পেজ মেটা বাতিল করে দিয়েছে। নজরদারি সংস্থাগুলো ১০০টির বেশি দেশে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে এই গোয়েন্দাগিরি করেছে।

মেটার রিপোর্টে আরও বলা হয়, এ বছরের শুরুতে ইসরায়েলে তৈরি স্পাইওয়্যার ‘পেগাসাস’ হাজার হাজার মানুষকে টার্গেট করেছে—এমন অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এই গোপন নজরদারি সংস্থাগুলোর কার্যকলাপের ওপর বাড়তি নজর রাখার কাজ শুরু করে।

পেগাসাসের মালিক সংস্থা ইসরায়েলের এনএসও গোষ্ঠীর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সফটওয়্যার ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেসবুক ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।

এনএসও এবং এ ধরনের অন্যান্য সংস্থাকে নভেম্বরে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ এনেছে, ব্যক্তিবিশেষকে ‘অন্যায়ভাবে টার্গেট’ করে নজরদারি চালানোর জন্য তারা বিদেশি সরকারগুলোকে এই স্পাইওয়্যার দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলকে সুবিধাবাদীদের ব্যবহার করতে দেওয়া যাবে না: ত্রাণমন্ত্রী দুলু

আপনার ফেসবুক নজরদারিতে কি না, বুঝবেন যেভাবে

আপডেট সময় ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১