ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাগারে সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যাচেষ্টা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনিন আনেজ চাভেজ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।

খবরে বলা হয়, এখন তার অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি কারাগারে তার পরিবারের সঙ্গে রয়েছেন।

আলজাজিরা জানায়, গত শনিবার ৫৪ বছর বয়সী আনেজ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন। পরদিন রোববার কারাগারটির পরিচালক জুয়ান কার্লোস লিম্পিস বলেন, ‘তার (আনেজ) অবস্থা স্থিতিশীল আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তিনি কারাগারে পরিবারের সঙ্গে রয়েছেন। মানসিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পাশে থাকা প্রয়োজন।’

দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে আনেজ ‘তীব্র বিষাদে’ ভুগছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে ক্যারোলিনা রিবেরা। এ কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা তার।

এর আগে গত শুক্রবার বলিভিয়ার অ্যাটর্নি জেনারেল জুয়ান লানচিপা আনেজের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ আনেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২২ জন নিহত হন। তারা সবাই মোরালেসের সমর্থক ছিলেন। এসব নিহতের ঘটনার জন্য আনেজকে দায়ী করা হয়। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেেছন সাবেক এই প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাগারে সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যাচেষ্টা

আপডেট সময় ১০:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১