ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্ক নতুন করে ‘শরণার্থীদের বোঝা’ বইতে পারবে না: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তুরস্ক নতুন করে শরণার্থীদের বোঝা বইতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা বলেন।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে এরদোগান ও মিশেল আঞ্চলিক ইস্যু, আফগানিস্তান এবং শরণার্থী বিষয়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

এরদোগান বলেন, তুরস্কের প্রাথমিক লক্ষ্য হচ্ছে— আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা; পাশাপাশি দেশটি থেকে তুর্কি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক ইতোমধ্যে ৫ মিলিয়ন (৫০ লাখ) শরণার্থীকে ঠাঁই দিয়েছে। তাই নতুন করে শরণার্থীদের বোঝা বইবার ক্ষমতা দেশের নেই।

বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ‘আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়ন মিশনের স্থানীয় কর্মচারীদের গ্রহণ করতে’ তুরস্কের প্রতি অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে এরদোগান এ কথা বলেন।

ইতোমধ্যে বিভিন্ন দেশ তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তান থেকে ২৮ হাজারের মতো মানুষ সরিয়ে এনেছে। এর মধ্যে তুরস্ক ফিরিয়েছে ৫৮৩ জনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্ক নতুন করে ‘শরণার্থীদের বোঝা’ বইতে পারবে না: এরদোগান

আপডেট সময় ০৩:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১