ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্যর্থ আশরাফুল, রাজশাহী ইনিংস গুটাল ১৩২ রানে

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কামরুল ইসলাম রাব্বির বিধ্বংসী বোলিংয়ের তোপের মুখে পড়ে ১৩২ রানে গুটিয়ে গেল রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন মাহদী হাসান। ৩১ রানে ফেরেন ফজলে মাহমুদ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ষষ্ঠ ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল।

আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল হক ইমন। ১৯ বলে দুই চার ও এক ছক্কায় ২৪ রানে ফেরেন অধিনায়ক শান্ত। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে ফেরেন রনি তালুকদার। একই অবস্থা মোহাম্মদ আশরাফুলের। আগের দুই ম্যাচে ৫ ও ২৫* রান করা আশরাফুল এদিন ফেরেন ৬ রানে।

শেষদিকে মাহদী হাসানের ২৩ বলে করা ৩৪ রানে ভর করে শেষপর্যন্ত ১৩২/৯ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ব্যর্থ আশরাফুল, রাজশাহী ইনিংস গুটাল ১৩২ রানে

আপডেট সময় ০৮:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০