ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে শনিবার দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর (পিসিভাটা) এলাকার আফছার আলীর ছেলে সাইফুল ইসলামকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর রাত অনুমান সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনী (প্রাথমিক বিদ্যালয়) সংলগ্ন জহুরুল ইসলামের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শয়নকক্ষ থেকে বের হন। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা ওই সাইফুল অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে ফেলেন। এমনকি তাকে পাশের রাজিব মিয়ার বসতবাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করা হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইফুল ইসলাম সটকে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আব্দুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় ০৭:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০