ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

করোনায় প্রাণ হারালেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান

আকাশ জাতীয় ডেস্ক:  

মহামারি করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যুর খবরের দিনে মারা গেলেন বেসরকারি টেলিভিশন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনার উপসর্গ দেখা দিলে গত ১১ মোস্তফা কামাল সৈয়দকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভি পরিবার।

এনটিভির দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান, দুজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপম্যান ও অনুষ্ঠান বিভাগের আরও তিনজনসহ মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারমধ্যে কেউ কেউ সুস্থ হয়েও উঠছেন।

এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনায় প্রাণ হারালেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান

আপডেট সময় ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০