ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

না’গঞ্জে সন্তানদের কম্বলে মোড়ায় মা, আগুন দেয় প্রেমিক

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে অগ্নিদগ্ধ হয়ে শিশু নিহত হওয়ার ঘটনা আদালতে বর্ণনা করেছে প্রেমিক মোমেন মিয়া (৩৫)। সে এ সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গভীর রাতে দু’জন মিলে সন্তানদের হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী শেফালি দুই সন্তানের গায়ে কম্বল মুড়িয়ে দেয়। আর আগুন দেয় মোমেন।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ওই জবানবন্দি রেকর্ড করা হয়। ২২ এপ্রিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোমেন মিয়া আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, শেফালীর সঙ্গে পরকীয়ার কথা আদালতে স্বীকার করেছে মোমেন। সে জানায়, ১২ এপ্রিল রাতে তাকে বাড়ির পাশে দেখে ডেকে নিয়ে যায় শেফালী। দু’জন অন্যত্র চলে যেতে চায়। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। পরে গভীর রাতে দু’জন মিলে সন্তানদের হত্যার পরিকল্পনা করে। সে মোতাবেক শেফালি দুই সন্তানের গায়ে কম্বল মুড়িয়ে দেয়। আর আগুন দেয় মোমেন।

কর্মকর্তা আরও জানান, ১৩ এপ্রিল আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়ায় লিবিয়া প্রবাসী আনোয়ার হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডে স্কুলছাত্র হৃদয় হোসেন (৯) নিহত এবং তার ভাই জিহাদ হোসেন শিহাব (৭) দগ্ধ হয়। এ ঘটনায় তাদের মা শেফালি আক্তারকে (৩০) গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক থাকে মোমেন। সে সম্পর্কে শেফালির দেবর।

পরে শেফালির শ্বশুর বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় শেফালি ও মোমেনকে আসামি করা হয়। এরই মধ্যে আদালতে শেফালি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার সঙ্গে মোমেনের পরকীয়ার কথা জানায়।

এ সুযোগে ১২ এপ্রিল রাতে শেফালির ঘরে প্রবেশ করে মোমেন। সে গভীর রাতে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় এবং তার দুই ছেলের শরীরে আগুন ধরিয়ে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

না’গঞ্জে সন্তানদের কম্বলে মোড়ায় মা, আগুন দেয় প্রেমিক

আপডেট সময় ১১:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮