ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন, সকালে জানালা দিয়ে মা দেখলেন- ফ্যানে ঝুলছে মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক :

ঝিনাইদহের কোটচাঁদপুরে অনন্য গাঙ্গুলি (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

অনন্য গাঙ্গুলি একই এলাকার পৌর মহিলা কলেজের (অব.) অধ্যাপক পি কে গাঙ্গুলি ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রানী গাঙ্গুলির ছেলে।

দীর্ঘদিন ধরে অনন্য গাঙ্গুলি মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথা বলে রাতের খাবার খান। সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পান অনন্যের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত শেষে বিকেলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনন্যের মা রাধা রানী গাঙ্গুলি বলেন, শনিবার রাতে অনন্য ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায়। সকাল ৮দিকে নাস্তা বানিয়ে খাবার জন্য ডাকছিলাম। এসময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে অনন্যা ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্বজনদের সহায়তায় মরেদেহ উদ্ধার করে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শনিবার রাতেই অনন্য ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ সকালে তার মরদেহ ঝুলছে এমন খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা বন্ধ পাই। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে অনন্যের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। তার ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ওষুধ ছড়ানো ছিল।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক বিষন্নতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষণ্ণতার কারণেই এমন ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন, সকালে জানালা দিয়ে মা দেখলেন- ফ্যানে ঝুলছে মরদেহ

আপডেট সময় ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬