ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তান থেকে ‘বাস্তুচ্যুত’ সবাইকে সরিয়ে নেওয়া অসম্ভব: হোয়াইট হাউস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

কাবুলের নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর থেকেই দেশান্তরী হতে সচেষ্ট আফগানরা। বিশেষ করে দীর্ঘ ২০ বছরের যুদ্ধে যারা বিদেশি সেনাদের সহযোগিতা করেছেন প্রতিশোধের ভয়ে তারা পালানোর চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস জানিয়ে দিল— ঝুঁকিতে থাকা পলায়নপর সব আফগানকে দেশটি থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি এ তথ্য জানান। খবর আলজাজিরার।

জেন সাকি বলেন, দেশ ছাড়তে মরিয়া সব আফগানকে সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সত্যিই অসম্ভব।

হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, ‘যারা আফগানিস্তান ছাড়তে চান, সংখ্যাটা কয়েক লাখ হতে পারে, সবাইকে দেশটি থেকে সরিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে।’

সাকি জানান, ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ঝুঁকিতে থাকা আফগান মিত্রদের দেশটি থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

এ দিকে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহারের মধ্যে কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবার দুটি বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এ প্রক্রিয়ার মধ্যেই তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তান থেকে ‘বাস্তুচ্যুত’ সবাইকে সরিয়ে নেওয়া অসম্ভব: হোয়াইট হাউস

আপডেট সময় ১১:৫৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১